দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ২৬ বিলিয়ন ডলার। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সোমবার (১০ আগস্ট) দেশের মোট রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। ওই সময় বিপিএম৬ হিসাবে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার।
আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে কোনো দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাব করা হয়। আন্তর্জাতিকভাবে এ পদ্ধতিকে রিজার্ভ পরিমাপের গ্রহণযোগ্য মানদণ্ডগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিপিএম৬ হিসাবেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৩২ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করে।
এমএ//