৫০ লাখ মানুষের আস্থায় বায়ান্ন ডট টিভি
একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি পাঠক ও দর্শকদের ভালোবাসা, আস্থা এবং নিরন্তর সমর্থন। সেই ভালোবাসায় সিক্ত হয়ে এগিয়ে চলছে বায়ান্ন ডট টিভি। নিরন্তর পথ চলার শুরু থেকেই মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে এই গণমাধ্যমটি। প্রতিদিনের প্রতি মূহুর্তের খবর, গুরুত্বপূর্ণ ঘটনা, দেশ-বিদেশের নানা তথ্য এবং মানুষের জীবন-জীবিকার চিত্র পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দিতে নিরলস চেস্টা করছে বায়ান্ন ডট টিভি।
এই আন্তরিকতা ও দায়িত্বশীলতায় আস্থা রেখে বিশ্বের বাংলা ভাষাভাষি ৫০ লাখ মানুষ অনুসরণ করছে বায়ান্ন ডট টিভি। এটি এখন ৫০ লাখ মানুষের একটি পরিবার। এসব মানুষের আস্থা প্রমাণ করে বায়ান্ন ডট টিভির পথচলায় প্রতিদিন যুক্ত হচ্ছেন নতুন নতুন পাঠক ও দর্শক। কেউ নিয়মিত সংবাদ পড়ছেন, কেউ ভিডিও দেখছেন, কেউ গুরুত্বপূর্ণ খবর শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিচ্ছেন, আবার কেউ মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে উৎসাহ দিচ্ছেন। তাদের একটি লাইক, একটি শেয়ার কিংবা মন্তব্য আগামীতে আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। তাদের আস্থা বায়ান্ন ডট টিভির দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ বায়ান্ন ডট টিভি।
বায়ান্ন ডট টিভি বিশ্বাস করে, শুধু সংবাদ পরিবেশন করেই গণমাধ্যমের দায়িত্ব শেষ করা যায় না। সংবাদ শুধু তথ্য দেওয়ার মাধ্যম নয়। সংবাদ মানুষের সঙ্গে মানুষের সংযোগ তৈরি করে, সচেতনতা সৃষ্টি করে এবং সমাজকে সামনে এগিয়ে নেওয়ার পথ দেখায়। মানুষের সঙ্গে মানুষের সংযোগ তৈরি করে। এসব বিষয় গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতা, সততার মাধ্যমে পাঠক-দর্শকদের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চায় বায়ান্ন ডট টিভি।
সেই লক্ষ্য নিয়ে আগামীতেও মানুষের কথা, দেশের কথা, বিদেশের কথা এবং সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সত্য, দায়িত্বশীলতার সঙ্গে পাঠক-দর্শকদের সামনে তুলে ধরার প্রত্যয়ে কাজ করে যেতে চায় বায়ান্ন ডট টিভি। বায়ান্ন ডট টিভির এই পথচলায় পাশে থাকুন, সংবাদ দেখুন, মতামত জানান এবং বায়ান্ন.টিভির সঙ্গে যুক্ত থাকুন। বায়ান্ন ডট টিভির পক্ষ থেকে দেশের এবং বিদেশের সব পাঠক-দর্শকের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।
আই/এ