জাতীয়

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

রাজধানী ঢাকাসহ পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, ময়মনসিংহ এবং উত্তরবঙ্গে আজ রোববার (৯ আগস্ট) নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হচ্ছে।

বিশ্বজুড়ে আদিবাসীদের অধিকার, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং তাদের জীবিকার সংকট দূর করার বার্তা নিয়ে প্রতিবছর ৯ আগস্ট এই দিবসটি পালিত হয়ে আসছে। জাতিসংঘ প্রথম ১৯৯৪ সালে ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও আদিবাসী সংগঠন আলোচনা সভা ও গণসমাবেশের মতো কর্মসূচি পালন করছে।

বাংলাদেশে এই দিবস পালনের মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপনের পাশাপাশি আদিবাসীদের ভূমি অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, ভাষা-সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নারীর অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে নিয়ে আসা হয়।

চলতি বছর আন্তর্জাতিক আদিবাসী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being’প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আদিবাসী ধাত্রীদের ঐতিহ্যগত স্বাস্থ্যজ্ঞান, মাতৃসেবা এবং মানবকল্যাণে তাদের বিশেষ অবদানের ওপর এই প্রতিপাদ্যে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।                  

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন