জাতীয়

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।

নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন