রাজধানী

হাসপাতালের রান্নাঘরে অবরুদ্ধ জবি শিক্ষক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংঘর্ষে আহত শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের দেখতে গিয়ে রাজধানীর ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে অবরুদ্ধ হওয়ার দাবি করেছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।

জবি শিক্ষক লিখেছেন, শিক্ষার্থীদের দেখতে এসে সরকারি দলের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে ন্যাশনাল হাসপাতালের কিচেনে অবরুদ্ধ অবস্থায় আছি। মাননীয় সরকারকে উদ্ধার করার জন্য অনুরোধ করছি।

এর আগে সংঘর্ষের পর ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান আহতরা। এ সময় হাসপাতালের ভেতরে ও বাইরে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন