বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ
নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে পিকেএম আব্দুল বারী এবং সাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন লাইফ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ১৮ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মো. আবু সাঈদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব করিম মৃধা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. আবু সাঈদ, সহ-সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. তারেক রহমান, কোষাধ্যক্ষ মো. মুজাহিদ হোসেন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক করিম মৃধা এবং দপ্তর সম্পাদক মো. নাঈম সরকার।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঈশা হাম্মাম তুহিন, মোছা. নূরজাহান বেগম ও আব্দুল হামিদ মাস্টার। সদস্য হিসেবে রয়েছেন রাজু আহম্মেদ, মো. রতন আলী, কায়েস উদ্দিন, মো. শাহাবুদ্দিন শিহাব এবং মাহমুদুল হাসান মেমন।
এমএ//