জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিকের পাশাপাশি রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান নিয়েও আলোচনা হয়েছে।

শনিবার (০১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

এর আগে শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই তিনি ঢাকায় পৌঁছান।

সংশ্লিষ্টরা সার্জিও গরের এ সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন