বিনোদন

ভিন্ন লুকে উরফি, নতুন ভিডিও নিয়ে সরগরম নেটদুনিয়া

চমক দেখানো যেন উরফি জাভেদের স্বভাব। পোশাক, সাজ কিংবা উপস্থিতি— প্রতিবারই ভক্ত-অনুরাগীদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হন ভারতের এই অভিনেত্রী ও ইন্টারনেট ব্যক্তিত্ব। এবারও তার ব্যতিক্রম হয়নি। নতুন একটি ভিডিও প্রকাশের পর ফের সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তাকে নিয়ে তুমুল আলোচনা।

নতুন প্রকাশিত ভিডিওতে উরফি জাভেদকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক লুকে। বিশেষ মেকআপ ও ভিজ্যুয়াল এফেক্টের মাধ্যমে নিজের চেহারায় অভিনব পরিবর্তন এনে হাজির হয়েছেন তিনি। তার এই ব্যতিক্রমী উপস্থাপনা যেমন অনেকের প্রশংসা পেয়েছে, তেমনি সমালোচনারও জন্ম দিয়েছে।

অভিনয়ের পাশাপাশি অদ্ভুত ও সাহসী ফ্যাশনচর্চার জন্য বরাবরই আলোচনায় থাকেন উরফি। অস্বাভাবিক নকশার পোশাক, ব্যতিক্রমী ফটোশুট এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে তার মন্তব্য প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফলে নতুন কোনো কনটেন্ট প্রকাশ পেলেই তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

ভিডিও দেখুন

সম্প্রতি তাকে ঘিরে একাধিক ভিডিওও নেটদুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। তবে নতুন এই ভিডিওটি আবারও প্রমাণ করেছে, উরফি জাভেদের প্রতিটি উপস্থিতিই অনলাইনে দর্শক ও নেটিজেনদের মধ্যে বাড়তি আগ্রহ এবং কৌতূহল তৈরি করে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন