রাজনীতি

আপা যেখানেই নামবে সেখানেই জনতা ফাঁসি বাস্তবায়ন করবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছে, তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কই আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোনো জায়গা নেই, আপা আসার। যেখানেই আপা নামবে সেখানেই আপার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা।

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের হাজার জায়গায় ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আর বাংলাদেশে আমরা সবাই গরু পালি, গরুর দড়িগুলো অনেক লম্বা আছে, এই দড়িগুলো শেখ হাসিনার জন্য প্রস্তুত আছে। যেখানে শেখ হাসিনা নামবে সেখানেই সাথে সাথে তার ফাঁসি বাস্তবায়ন করা হবে। এক সেকেন্ডও দেরি করা হবে না

তিনি বলেন, কিশোরগঞ্জবাসী যখন সকল গজব থেকে উদ্ধার হইছে,তখন তারেক রহমান ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জবাসীর ওপর চাপিয়ে দিছে। কিশোরগঞ্জের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, আওয়ামী লীগ এখনও অবস্থান করছে, এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কাজ করছে ফজলুর রহমান।

তিনি আরও বলেন, আমরা সরকারকে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। এই শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে এই সন্ত্রাসীর জ্বালায় কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন