৩ ডিআইজিসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
বাংলাদেশ পুলিশের ৩ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১২ জন অতিরিক্ত ডিআইজি ও ২ জন এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। একইসঙ্গে জনস্বার্থে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এমএ//