খেলাধুলা

পুষ্টি ও সুস্বাস্থ্যেই আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে উঠবে: আমিনুল হক

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের উদীয়মান কিশোর-কিশোরীদের আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে তৈরি করতে নিয়মিত অনুশীলনের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস, সঠিক পুষ্টি ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের বিকল্প নেই।     

সোমবার (২০ জুলাই) রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত বিশেষ পুষ্টি সচেতনতাবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ছোটবেলা থেকেই খেলোয়াড়দের সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টি সম্পর্কে সচেতন করে তুলতে পারলে ভবিষ্যতে তারা আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার সক্ষমতা অর্জন করবে।

সেমিনারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা জাতীয় পর্যায়ের প্রায় ৫৫০ জন কিশোর-কিশোরী ক্রীড়াবিদ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান।

সেমিনারটি পরিচালনা করেন পাবলিক অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট, পুষ্টিবিদ ও ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ইসরাত জাহান। তিনি খেলোয়াড়দের স্পোর্টস নিউট্রিশন, সুষম খাদ্যাভ্যাস, স্ট্যামিনা ও পারফরম্যান্স বৃদ্ধি, পর্যাপ্ত পানি পান, অনুশীলনের আগে ও পরে খাদ্য নির্বাচন, রিকভারি নিউট্রিশন, আঘাত প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণের বিষয়ে বৈজ্ঞানিক দিকনির্দেশনা দেন। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফল হতে প্রয়োজনীয় পুষ্টি ব্যবস্থাপনা ও শারীরিক সক্ষমতা ধরে রাখার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন