রাজধানীতে বিশ্বকাপ ফুটবল নিয়ে আতশবাজি ; চারজন দগ্ধ
রাজধানী মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় আতশবাজির আগুনে চার যুবক দগ্ধ হয়েছেন। তাদের নাম মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)।
রোববার (১৯ জুলাই) দিনগত রাত ২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেন। সাকিব নামে অন্য একজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছেন। হাসপাতালের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, সাকিবের দুই পা দগ্ধ হয়েছে।
তাদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. আরাফাত জানিয়েছেন, আহতরা বিশ্বকাপ ফুটবল টূর্ণামেন্টে আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল খেলা চলাকালে মিরপুরের সিটি ক্লাব এলাকায় আতশবাজি করছিলেন। এসময় আগুনে চারজন দগ্ধ হন। দগ্ধ সাকিব মিরপুরের একটি কলেজের ইকোনমিক্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা মিরপুর-১২ নম্বর এলাকায়। তাহাসিন, সজীব, রিফাতের বাসাও একই এলাকায়।
এআর//