ফুটবল

আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়

ফুটবলের জাদুকরী নান্দনিকতা আর নিখুঁত পাসিংয়ের এক দুর্দান্ত প্রদর্শনী দেখাল স্পেন। বল দখল থেকে শুরু করে আক্রমণের ঝড় পুরো ফাইনালজুড়ে আধিপত্য বজায় রেখে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল স্প্যানিশরা।২০১০ সালের সেই ঐতিহাসিক জয়ের দীর্ঘ ১৬ বছর পর আবারও ট্রফি উঁচিয়ে ধরল তারা।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে স্পেন। পঞ্চম মিনিটেই লিড নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। লামিনে ইয়ামালের বাড়ানো ক্রস ডিফ্লেক্ট হয়ে দানি ওলমোর পায়ে গেলে তিনি তা বাড়িয়ে দেন ইয়ামালকে। কিন্তু লিসান্দ্রো মার্টিনেজ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সম্মিলিত বাঁধায় গোলবঞ্চিত হন তিনি

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পেনের চাপ আরও বাড়ে। প্রথমার্ধে করা ৩টি শটের ২টিই লক্ষ্যে রেখেছিল তারা, যেখানে আর্জেন্টিনার তরফ থেকে কোনো শটই আসেনি।

ম্যাচের ৪১ মিনিটে ওয়ারজাবালকে বিপজ্জনক ফাউল করে আসরের ফাইনালের প্রথম হলুদ কার্ড পান লিসান্দ্রো মার্টিনেজ। দুই মিনিট পর চোটের কারণে তিনি মাঠ ছাড়লে বদলি হিসেবে নামেন নিকোলাস ওতামেন্দি। ঠিক সেই সময়েই কুকুরেয়ার একটি আক্রমণ গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

প্রথম ৪৫ মিনিটে ৬৫% সময় বল ছিল স্পেনের নিয়ন্ত্রণে, যেখানে আর্জেন্টিনা বল দখলে রাখতে পেরেছিল মাত্র ৩৫%। পাসের ক্ষেত্রেও আধিপত্য ছিল স্প্যানিশদের, আর্জেন্টিনার ১৫৫টির বিপরীতে তাদের সফল পাস ছিল ৩১৩টি

দ্বিতীয়ার্ধেও একই ধারাবাহিকতায় প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখে স্পেন। তবে তাদের একাধিক শট দারুণ দক্ষতায় রুখে দেন এমিলিয়ানো মার্টিনেজ।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এক স্প্যানিশ খেলোয়াড়কে বেপরোয়া ট্যাকল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ, যার খেসারত হিসেবে তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়

অতিরিক্ত সময়ের ৯৬ মিনিটে নিকো উইলিয়ামস বল জালে পাঠালেও ফাউলের কারণে সেটি বাতিল হয়ে যায়। তবে ১০৬ মিনিটে সেই আক্ষেপ মেটায় স্পেন। নিকো উইলিয়ামসের দারুণ অ্যাসিস্টে নিশানাভেদ করে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন ফেরান তোরেস।

পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা, কিন্তু তা ভাঙতে পারেনি স্পেনের রক্ষণ। শেষ বাঁশি বাজতেই বিশ্বজয়ের বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে স্প্যানিশ শিবির

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন