রাজধানী

মেট্রোরেল স্টেশনের নিচে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

রাজধানীর শাহবাগ থানাধীন সচিবালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হালদার বিষয়টি নিশ্চিত করেছেনা

তিনি জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং সচিবালয় এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। রাতের বেলা তিনি মেট্রোরেল স্টেশনের নিচেই ঘুমাতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

বৃদ্ধের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন