তামিম-সাইফের জোড়া ফিফটিতে দুর্দান্ত শুরু টাইগারদের
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।
সর্বশেষ খবর অনুযায়ী, খেলার প্রথম ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১১৭ রান। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ৫৪ এবং সাইফ হাসান ৫৬ রান নিয়ে ক্রিজে আছেন।
এর আগে, সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৭০ রান তাড়া করতে নেমে ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ৩২ রানের ব্যবধানে জয় পায় জিম্বাবুয়ে।
চলতি সফরের শুরুটা মোটেও ভালো হয়নি লাল-সবুজ প্রতিনিধিদের। একমাত্র টেস্ট ম্যাচে ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে হারের পর, তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে পরাস্ত হয়েছে বাংলাদেশ।
আর/আই