কচুরিপানা পরিষ্কার বা খিচুড়ি রান্না শিখতে বিদেশে যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একসময় সরকারি আমলারা খিচুড়ি রান্না শেখা বা কচুরিপানা পরিষ্কার করার মতো বিষয় দেখতে বিদেশ সফরে যেতেন। সেই সময় এখন আর নেই।
শনিবার (১১ জুলাই) সকালে সাভারের নলাম এলাকায় গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী জানান, সরকার সেশনজটমুক্ত একটি আনন্দময় শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে, যেখানে শিক্ষার্থীরা নির্ধারিত সময়েই ১২ বছরের প্রাক-উচ্চশিক্ষা শেষ করতে পারবে।
নতুন কারিকুলামে ধাপে ধাপে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ খেলাধুলা, নৈতিক শিক্ষা ও সঠিক ইতিহাস সংযোজনের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণে জোর দেওয়া হচ্ছে।
এছাড়া সরকারি-বেসরকারি বৈষম্য দূর করতে এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদেরও যুক্ত করা হয়েছে।
ভর্তি পরীক্ষার ফল আগেভাগে প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি কোনো টেকনিক্যাল ভুল ছিল না। অনুমতি ছাড়া ফল প্রকাশ করায় সংশ্লিষ্ট অপারেটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনসহ অরও অনেকে উপস্থিত ছিলেন।
আর/আই