৭০ বছরে বৃদ্ধা বুবি হত্যাকান্ডে জড়িত ৬ সন্দেহভাজন গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরায় রেলওয়ে স্টেশনের সেই পরিচিত মুখ, বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমকে (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। স্থানীয়দের কাছে তিনি ‘বুবি’ নামে পরিচিত ছিলেন।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
গেল শনিবার গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের পরিত্যক্ত এক কক্ষে ঢুকে একদল দুর্বৃত্ত ববি বেগমের ওপর চড়াও হয় এবং তার জমানো সব টাকা ছিনিয়ে নিয়ে যায়।
গুরুতর জখম অবস্থায় গেল মঙ্গলবার দিবাগত রাতে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অসহায় এক প্রতিবন্ধী প্রবীণের ওপর এমন নৃশংসতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সামাজিক তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হন।
ঘটনার পর স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিভিন্ন সামাজিক সংগঠন ববি বেগমের পাশে দাঁড়িয়েছিল।
মেথিকান্দা স্টেশন সূত্রে জানা যায়, প্রায় ২৪ বছর আগে একটি ট্রেন থেকে নেমে এই স্টেশনেই আশ্রয় নিয়েছিলেন ববি বেগম। এরপর থেকে প্ল্যাটফর্ম ও শৌচাগার পরিষ্কার করেই কেটে যেত তার দিন। বিনিময়ে যাত্রী ও স্থানীয়দের দেওয়া সাহায্য জমিয়ে রাখতেন তিনি। এভাবে অল্প অল্প করে প্রায় ৪০ হাজার টাকা সঞ্চয় করেছিলেন তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার কাছে মোটা অঙ্কের টাকা জমেছে এমন তথ্য পেয়েই দুর্বৃত্তরা এই বর্বর হত্যাকাণ্ড চালায়।
আর/আই