আইন-বিচার

আলোচিত ইরা হত্যা মামলার মূল আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত আট বছরের শিশু জান্নাতুল নাঈম ওরফে ইরা মনিকে ধর্ষণের চেষ্টা ও পরবর্তীতে শ্বাসনালি কেটে হত্যা মামলার মূল আসামি বাবু শেখকে (৪৫) নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৯ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে শিশু ইরা মনির পরিবার।

উল্লেখ্য, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে এবং ঘুরতে যাওয়ার কথা বলে ইরাকে মনিকে ডেকে নিয়ে যান আসামি। সেখানে ধর্ষণের চেষ্টা করার পর শিশুটি চিৎকার করলে তাকে ছুরি দিয়ে নির্মমভাবে গলা কেটে হত্যা করার চেষ্টা করা হয়।

চলতি বছরের পহেলা মার্চ সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক–এর ভেতর থেকে তাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ৩ মার্চ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইরার মৃত্যু হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন