অতিরিক্ত তাপমাত্রার কারণে সহস্রাধিক মানুষের মৃত্যু
জার্মানিতে তীব্র তাপপ্রবাহের প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে নদী, হ্রদ ও অন্যান্য জলাশয়ে গোসল করতে কিংবা সাঁতার কাটতে নেমে ৩০ জন মারা গেছেন। এখনো কয়েকজন নিখোঁজ আছেন।
অন্যদিকে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে অতিরিক্ত প্রায় এক হাজার মানুষ মারা গেছেন। নিহতদের মধ্যে বড় অংশই ৬৫ বছরের বেশি বয়সি। প্রায় একই অবস্থা স্পেনে।
বুধবার (১ জুলাই) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুন মাসে অতিরিক্ত তাপমাত্রাজনিত কারণে সেদেশে ১ হাজার ২৮ জন মারা গেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সাম্প্রতিক তাপপ্রবাহে মাত্র কয়েক সপ্তাহেই ইউরোপে ১৩শ জনের বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। সামনের গ্রীষ্মগুলোতে তাপমাত্রা আরও অসহনীয় হবে।
পি/ডি