আন্তর্জাতিক

ইরানের দ্বারস্থ হলেন মোদি!

পশ্চিম এশিয়ার চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বিশেষ ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আলোচনায় বিশ্ব বাণিজ্য ও ভারতের জ্বালানি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ ও নৌযানের চলাচল যেন কোনো বাধার মুখে না পড়ে, সে বিষয়ে জোর দেন মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার অগ্রগতিকে স্বাগত জানায় ভারত।

তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের এই শান্তি প্রচেষ্টা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে স্থায়ী ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

মোদি বলেন, হরমুজ প্রণালী শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। তাই এই জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, ভারতের জ্বালানি ব্যবস্থার জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব অনেক বেশি। দেশটির প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ এবং মোট গ্যাসের প্রায় অর্ধেক এই পথ দিয়েই আমদানি করা হয়।

ফলে হরমুজ প্রণালীতে যেকোনো ধরনের অস্থিরতা ভারতের পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন