দেশজুড়ে

একই স্থানে জামায়াত-বিএনপির বিক্ষোভ, ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়িতে একই স্থানে জামায়াত ও বিএনপি বিক্ষোভ কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪ টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ

এ সংক্রান্ত আদেশে বলা হয়, উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের দুটি রাজনৈতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে, তাদের পরস্পরবিরোধী অবস্থানের কারণে পলাশবাড়ী চৌমাথা হতে ৫০০ মিটার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফলে ৩০ জুন বিকেল ৪টা থেকে রাত ১১ পর্যন্ত (সাত ঘণ্টা) উপজেলার পলাশবাড়ী চৌমাথার চতুর্দিকে ৫০০ মিটার এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮-এর ১৪৪ (The Code of Criminal Procedure, 1898) ধারা জারি করা হলো। উক্ত ধারা মতে ওই স্থলে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোন ধরনের অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, শ্লোগান বা মিছিল, শব্দবর্ধক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে এই আদেশে সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে

জানা গেছে, গতকাল রাতে উপজেলার জুনদহ নামক স্থানে পলাশাবাড়ি উপজেলা বিএনপি-জামায়াতের মধ্যে এক সংঘর্ষে দুই দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়ওই ঘটনার প্রতিবাদে আজ বিকেল ৪টায় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী চৌমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় বিএনপি ও জামায়াত।

 ঘোষিত কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তজনা ছড়িয়ে পড়ে এবং এতে পৌরবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি বিবেচনায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন