খেলাধুলা

এবার বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবে ট্রাম্প

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো।

মঙ্গলবার (২৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফ্যান্তিনো জানান, বিশ্বকাপের ফাইনালে তিনি ও ট্রাম্প একসঙ্গে উপস্থিত থাকবেন এবং যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন।  

হোয়াইট হাউসের সরকারি এক্স অ্যাকাউন্টেও ইনফ্যান্তিনোর এই বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। এর আগে ট্রাম্পের ফাইনালে উপস্থিতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও ইনফ্যান্তিনোর বক্তব্যে বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে ট্রাম্প ও ইনফ্যান্তিনোকে একসঙ্গে দেখা গিয়েছিল।

সুত্র: রয়টার্স

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন