মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
সাভারের আমিনবাজার এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ। তিনি জানান, তুরাগ এলাকায় আওয়ামী লীগের একটি মিছিলের প্রস্তুতির খবর পেয়ে অবস্থান নেয় পুলিশ। পরে সেখান থেকে তাদের প্রস্তুতির সত্যতা পেয়ে ব্যানারসহ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করে থানায় নেওয়া হয়। আটককৃত ব্যক্তিরা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার ও আশুলিয়ায় নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি আমিনবাজার থেকে নবীনগর বাইপাইল পর্যন্ত কয়েকটি পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।
পি/ডি