এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন
সেনাবাহিনীর পর দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন করে সরকার।
সোমবার (২২ জুন) সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দেশের অন্যান্য জেলাতেও প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
এর আগে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর জেলা সেনা মোতায়নের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আই/এ