জাতীয়

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নাই : স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নাই!গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে

সোমবার (২২ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন জেলায় আমরা দেখেছি, তারা মিছিল-মিটিং করার কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের মনে হয়েছে, তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন,  এর বাইরে আজ থেকে আগামী ৩০ জুন পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইন এইড টু সিভিল পাওয়ার আইন মোতাবেক ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং এর বাইরে দুটি জেলায় মোতায়েন করেছি, যাতে যেকোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়,’

তিনি আরও বলেন,  আমরা সব সময় প্রয়োজনীয় ক্ষেত্রে ইন এইড টু সিভিল পাওয়ার মাঝে মাঝে বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) মাঝে মাঝে সেনা সদস্যদেরকে নিয়োগ করি, এটা রুটিন ওয়ার্ক,’

গত ১৫ তারিখ সারা বাংলাদেশ থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা দীর্ঘ প্রায় দেড় বছর যাবৎ মাঠে ছিল, অন্তর্বর্তী সরকারের সময় ছিল।  নির্বাচিত সরকার আসার পর, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে মাঠ থেকে প্রত্যাহার করা হয়েছে।, প্রত্যাহার করা হয়েছে। এখন যে কয় জেলায় সেনা মোতায়েন হচ্ছে তার সাথে ওই পরিস্থিতির কোনো মিল নাই

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন