দেশজুড়ে

পাবনায় ১৬ জনের শরীরে এইডস শনাক্ত, ঝুঁকিতে ১৬০০ সমকামী

পাবনায় সমকামীসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এখন পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছেফলে জেলায় এইডস ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে উদ্বেগজনক হারে।  বুধবার

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি : গণমাধ্যমের ভূমিকাশীর্ষক কর্মশালায় এ তথ্য জানায় পাবনা জেনারেল হাসপাতালের কী পপুলেশন্স কেপি সেন্টার

কর্মশালায় পাবনা জেনারেল হাসপাতালের কেপি সেন্টারের ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান এবং সেন্টার ম্যানেজার ডা. আহসানুল কবির জেলার এইচআইভি পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং প্রতিরোধমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

তারা জানান, পাবনায় শিরায় মাদক গ্রহণকারী, নারী যৌনকর্মী, পুরুষ যৌনকর্মী, সমকামী ও হিজড়া জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের ঝুঁকি বিদ্যমান। জেলার তথ্য অনুযায়ী, ১ হাজার ৬১৫ জন সমকামী, ৭৬৫ জন নারী যৌনকর্মী, ৯০৮ জন পুরুষ যৌনকর্মী, ১১০ জন হিজড়া এবং ৪৮৪ জন শিরায় মাদক গ্রহণকারীকে শনাক্ত করে স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

কর্মশালায় জানানো হয়, পাবনায় এখন পর্যন্ত ১৬ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৭ জন সমকামী জনগোষ্ঠীর সদস্য।

বক্তারা বলেন, এইচআইভি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ স্বাস্থ্যচর্চা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ করা প্রয়োজন। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক আচরণ পরিহার করে মানবিক ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, কোষাধ্যক্ষ প্রবীর কুমার সাহাসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন