আন্তর্জাতিক

৮০ তে পদার্পণ ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮০ বছরে পা দিয়েছেন। রোববার (১৪ জুন) তার জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসে বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে  উদযাপন করছেন ।  

বিশেষ এই দিনটি উদযাপনে হোয়াইট হাউসের দক্ষিণ লনে অস্থায়ী বক্সিং রিং ও দর্শক গ্যালারি তৈরি করা হয়েছে। সেখানে একটি বিশেষ বক্সিং ম্যাচ উপভোগ করার পরিকল্পনাও রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের।   

ডোনাল্ড ট্রাম্পের জন্ম ১৯৪৬ সালের ১৪ জুন, নিউইয়র্কের কুইন্স এলাকায়। তিনি বেড়ে ওঠেন একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারে। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন রিয়েল এস্টেট খাতের সফল উদ্যোক্তা এবং মা মেরি অ্যান ম্যাকলিওড।

শৈশবে পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ ট্রাম্প ছোটবেলা থেকেই চঞ্চল ও দৃঢ় স্বভাবের ছিলেন বলে পরিবার তাকে ১৩ বছর বয়সে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে ভর্তি করায়। পরবর্তীতে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষ করে তিনি বাবার রিয়েল এস্টেট ব্যবসায় যুক্ত হন এবং ১৯৭১ সালে কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে এর নাম পরিবর্তন করে রাখেন ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’। পরবর্তী সময়ে ম্যানহাটনে ট্রাম্প টাওয়ার নির্মাণসহ বিভিন্ন বিলাসবহুল প্রকল্পের মাধ্যমে তিনি ব্যবসায়িক জগতে পরিচিতি ও সাফল্য অর্জন করেন।

পরবর্তীতে টেলিভিশন রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর মাধ্যমে বিশ্বজুড়ে তার পরিচিতি আরও বৃদ্ধি পায়।

রাজনীতিতে প্রবেশ করে ২০১৫ সালে তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান নিয়ে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে তিনি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সূত্র - এপি 

 

পি/ডি 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন