ফুটবল

আনচেলত্তির ছোঁয়ায় ব্যর্থতার বৃত্ত ভাঙতে মরিয়া ভিনিসিয়ুস

মরক্কোর বিপক্ষে ম‍্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন ব্রাজিল। স্কোয়াডে নেইমার থাকলেও আক্রমণভাগের প্রধান দায়িত্ব থাকবে ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে।

শনিবার (১৩ জুন) ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস বলেন, ‘এটা আমার জীবন ও আমার ক‍্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।’

ইনজুরির জন‍্য মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের ১ম ম্যাচ খেলতে পারবেন না নেইমার। আক্রমণভাগের দায়িত্ব এখন অনেকটাই ভিনিসিয়ুসের উপর।

২০২১ কোপা আমেরিকার ফাইনালে দেশের মাটিতে আর্জেন্টিনার বিপক্ষে হারে ব্রাজিল। পরের বছর বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে। ২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে বিদায় নেয় উরুগুয়ের বিপক্ষে হেরে। গত কয়েক বছরের হতাশা দূর করতে উন্মুখ হয়ে আছেন বলে জানান তিনি।

ব‍্যর্থতার চক্র ভাঙতে ক্লাব ফুটবলে দারুণ সফল কার্লো আনচেলত্তিকে কোচ করে আনে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ইতালিয়ান কোচকে জাতীয় দলে পেয়ে ভীষণ খুশি ভিনিসিয়ুস।

তিনি বলেন, আনচেলত্তির কোচিংয়ে খেলা সবসময়ই আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। কারণ, রিয়াল মাদ্রিদে আমি যা করেছি তা করার জন‍্য তিনি আমাকে স্বাধীনতা ও আত্মবিশ্বাস যুগিয়েছিলেন। আর এখন জাতীয় দলে খেলার সময়ও সেটা করছেন।

আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে দুটি করে চ‍্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা এবং একটি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন ভিনিসিয়ুস।

গত বছর মে মাসে আনচেলত্তি কোচ হয়ে আসার পর ব্রাজিলের প্রথম গোলটি করেন ভিনিসিউস।বিশ্বকাপ বাছাইয়ে প‍্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব‍্যবধানের ওই জয়ে তার গোলেই উদ্বেগ কাটে দলটির।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন