খেলাধুলা

হাইটেক ফুটবল দিয়ে খেলা হবে ২০২৬ বিশ্বকাপ, আছে যে সুবিধা

২০২৬ বিশ্বকাপের জন্য হাইটেক ফুটবল বানিয়েছে বিশ্বখ্যাত জার্মান স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অ্যাডিডাস হাইটেক এ  ফুটবলের নাম রাখা হয়েছে ট্রিয়োনডা মজার বিষয় হলো প্রতি ম্যাচ শুরু আগে রেফারি পরীক্ষা করবেন বলটির চার্জ ঠিকঠাক আছে কি না।  বলটি ফুল চার্জ হতে সময় লাগবে ৯০ মিনিট। ১৪ গ্রাম ওজনের ব্যাটারি একবার ফুল চার্জ হলে তার স্থায়িত্ব হবে ৬ ঘণ্টা।

ফিফা জানিয়েছে এ আই পাওয়ার্ড এই বিশেষ ফুটবলের মধ্যে থাকবে ৫০০ হার্জ ক্ষমতার একটি সেন্সর। যা দিয়ে সেকেন্ডে ৫০০ বার ডাটা পাঠানো সম্ভব হবে। এই সেন্সরটি দিয়ে কোন প্লেয়ার বলটি কতবার স্পর্শ করেছেন। বলটিতে কত জোরে লাথি দিয়েছেন। এমনকি কত বেগে এই বলটি ছুটেছে সেই তথ্য পাওয়া যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে অফসাইড নির্ধারণে। বলটির ডাটা খুব দ্রুত ভিএআর সিস্টেমের কাছে চলে যাওয়ায়, থ্রিডি ম্যাপিং করে আগের থেকে আরও দ্রুত ও নিখুত ভাবে রেফারি অফ সাইড কল দিতে পারবেন।

টেকনিকাল দিক ছাড়াও ট্রিয়োনডার বাহ্যিক গঠনেও ভালো নজর দিয়েছে অ্যাডিডাসচার-প্যানেলের কাঠামোতে গভীর সেলাই ব্যবহার করা হয়েছে, যা বলটিতে এমন একটি পৃষ্ঠ তৈরি করে যা বাতাসে চলার সময় বলের গতিশক্তিকে পর্যাপ্ত এবং সুষমভাবে বণ্টন করে সর্বোত্তম স্থিতিশীলতা প্রদান করে। এছাড়াও, শুধুমাত্র কাছ থেকে দেখা যায় এমন সূক্ষ্ম আইকনগুলো ব্যবহার করায়  ভেজা অবস্থায় বলটি ড্রিবল করতে কিংবা হাত দিয়ে ধরতে আগের থেকে একজন খেলোয়াড়  অনেক বেশি সুবিধা পাবেন।

 স্প্যানিশ ভাষায় ট্রিয়োনডা নামটি অনুবাদ করলে দাঁড়ায় তিনটি ঢেউআয়োজক তিন দেশের প্রতি সম্মান জানাতে ফিফা বলটির প্রাণবন্ত নকশায় লাল, সবুজ ও নীল রঙের ব্যবহার করেছে বলের সাথে থাকা  লাল ম্যাপেল পাতাটি কানাডা, সবুজ ঈগলটি মেক্সিকো এবং নীল রঙ ও তারাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে নির্দেশ করছে একই সাথে, এর নতুন চার-প্যানেলের গঠনশৈলী ও সাবলীল জ্যামিতিক নকশা বলটির নামে উল্লেখিত ঢেউগুলোকে ফুটিয়ে তোলে। এই প্যানেলগুলো সংযুক্ত হয়ে বলের কেন্দ্রে একটি ত্রিভুজ তৈরি করে, যা তিনটি আয়োজক দেশের ঐতিহাসিক মিলনের প্রতি একটি সম্মানসূচক ইঙ্গিত।

বলটির উন্মোচনকালে অ্যাডিডাস বলেছিল, ট্রিওন্ডা হলো একটি সমন্বিত প্রকৌশল নিদর্শন, যা উত্তর আমেরিকার উচ্চতার অনন্য পদার্থবিদ্যাকে সামাল দেওয়ার পাশাপাশি তিনটি দেশের ঐতিহাসিক আয়োজক ঐক্যকেও উদযাপন করার জন্য ডিজাইন করা হয়েছেআগামী ১১ জুন থেকে শুরু হওয়া ফুটবলের মহা আয়োজনে ট্রিয়োনডার পেছনেই ছুটবেন ৪৮ দেশের ফুটবলাররা। নিজেদের ক্রিড়ানৌপুন্য দিয়ে কারা জয় করবে ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট এখন সেটাই দেখার অপেক্ষা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন