দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় খাদে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ৪

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ জন।  

সোমবার (৮ জুন) দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।    

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক দিয়ে চলাচলের সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়ক ছেড়ে পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও বেশ কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।   

খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।  

   

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন