জাতীয়

আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে অবহেলায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,  ভুক্তভোগী পরিবারের জন্য গতকাল ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধাও বহাল থাকবে।

পরিবারগুলো যেসব সুবিধা পাবে

ভুক্তভোগী পরিবারের বাবা, মা, ভাই-বোন ও সন্তানরা আজীবন আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো থেকে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসা বিনামূল্যে পাবেন।

আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা পূরণ সাপেক্ষে বিনা বেতনে পড়ার সুযোগ থাকছে। মেডিকেল কলেজ বা অধিক ব্যয়বহুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি বা টিউশন ফি মওকুফের ব্যবস্থা থাকবে।

এছাড়া পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী আদ্-দ্বীনে চাকরির সুযোগ দেওয়া হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন