রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গাঁজা, হেরোইন ও দেশীয় অস্ত্রসহ আটক ১৩

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, হেরোইন, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে।   

বৃহস্পতিবার (০৪ জুন) রাতে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ। অভিযানে পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরাও অংশ নেন।

অভিযান প্রসঙ্গে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে জানান, জেনেভা ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার রাতে বেশ কয়েকজন মাদক কেনার জন্য ক্যাম্পে আসে। তাদেরকে টার্গেট করে গোয়েন্দা বাহিনী অভিযান চালায়।  

তিনি বলেন, অভিযানে কয়েক কেজি গাঁজা, ইয়াবা, হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি ট্রাঙ্ক জব্দ করা হয়েছে, যার ভেতর থেকে মাদকদ্রব্য এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।   

 

পিডি 

এ সম্পর্কিত আরও পড়ুন