ফুটবল

সুয়ারেজকে ছাড়াই বিশ্বকাপে উরুগুয়ের দল ঘোষণা

আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন উরুগুয়ে। অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ইচ্ছা পোষণ করলেও  কিংবদন্তি তারকা লুইস সুয়ারেজকে দলে রাখেনি কোচ মার্সেলো বিয়েলসা।

উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ ২০২৪ সাল থেকে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেননি। তবে এপ্রিলে বিশ্বকাপের ডাক পেলে ‘কখনোই না বলবেন না’ বলে জানান এই ফুটবলার। 

সুয়ারেজ উরুগুয়ের হয়ে ১৪৩ ম্যাচে ৬৯টি গোল করেছেন, যার মধ্যে চারটি বিশ্বকাপে সাতটি গোল রয়েছে (২০১০ সালে তিনটি, ২০১৪ সালে দুটি, ২০১৮ সালে দুটি, ২০২২ সালে কোনো গোল করেননি।

সুয়ারেজের পাশাপাশি স্কোয়াড থেকে বাদ পড়া আরেক বড় নাম নাহিতান নান্দেজ। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার উরুগুয়ের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের বেশ কয়েকটি ম্যাচ খেলেছিলেন। তবে ফর্মে থাকা তরুণ ও পরিণত খেলোয়াড়দের নিয়ে দল সাজাতে গিয়ে বয়স্কদের বাদ দেওয়ার নীতি গ্রহণ করেছেন কোচ রিয়েলসা।

আসন্ন বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে রয়েছে 'এইচ' গ্রুপে। ১৬ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা নিজেদের অভিযান শুরু করবে। এরপর তাদের প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে ও ২০১০ সালের শিরোপাজয়ী স্পেন।

উরুগুয়ে স্কোয়াড:

গোলরক্ষক: সার্জিও রোচেট, সান্তিয়াগো মেলে, ফার্নান্দো মুসলেরা

ডিফেন্ডার: হোসে মারিয়া গিমেনেজ, সেবাস্তিয়ান ক্যাসেরেস, রোনাল্ড আরাউজো, গুইলারমো ভারেলা, ম্যাথিয়াস অলিভেরা, মাতিয়াস ভিনা, সান্তিয়াগো বুয়েনো, হোসে লুইস রদ্রিগেজ, জোয়াকিন পিকেরেজ

মিডফিল্ডার: ম্যানুয়েল উগার্তে, হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, নিকোলাস দে লা ক্রুজ, এমিলিয়ানো মার্টিনেজ, জর্জিয়ান ডি আরাসকায়েটা, ফেদেরিকো ভালভার্দে, ম্যাক্সিমিলিয়ানো আরাউজো, নিকোলাস ফনসেকা

ফরোয়ার্ড: ডারউইন নুনেজ, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, অগাস্টিন ক্যানোবিও, ব্রায়ান রদ্রিগেজ, ফেদেরিকো ভিনাস, ফ্যাকুন্ডো টরেস, অগাস্টিন আলভারেজ, রদ্রিগো আগুয়েরে

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন