দেশজুড়ে

মাংস আনতে যান মা, সুযোগ বুঝে শিশুকে ধর্ষণচেষ্টা বৃদ্ধের

আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ মে) কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার লতিফ উদ্দিন ওই ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা। 

ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, শিশুটির বাবা-মা দুজনই দিনমজুর। সকালে শিশুটির বাবা একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কোরবানির মাংস বিতরণ কাজে সহায়তার জন্য বাড়ি থেকে বের হন। পরে দুপুরে শিশুটির মা ঘরে তালা দিয়ে ওই একই এনজিও থেকে মাংস আনতে যান।  তিনি শিশুটিকে বাড়ি পাহারা দেয়ার জন্য সামনে বসিয়ে রেখে যান। 

এই সুযোগে বাড়ির সামনে ধান কাটতে থাকা দিনমজুর লতিফ উদ্দিন শিশুটিকে একা পেয়ে পানি খাওয়ার অজুহাতে ঘরের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি ভয় পেয়ে চিৎকার করে পালিয়ে পাশের নানির বাড়িতে আশ্রয় নেয় এবং পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। খবর পেয়ে শিশুটির মা-বাবা ও এলাকাবাসী এসে লতিফ উদ্দিনকে আটকে রাখে।

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া জানান, অভিযুক্তের বিরুদ্ধে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টা আইনে মামলা হয়েছে এবং সোমবার (০১জুন) তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

 

পিডি 

 

এ সম্পর্কিত আরও পড়ুন