জাতীয়

বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে আবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তাকে প্রত্যাহার

ছবি: সংগৃহীত ছবি

আজ শুক্রবার বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা কোরবানির পশুর বর্জ্য অপসারণ কতটুকু সফলভাবে সম্পন্ন হয়েছে, তা নিজে সরেজমিনে পর্যবেক্ষণ করতে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময়, রাজধানীর গ্রীণরোড, ফার্মগেট, কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্যসহ আগে থেকে জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকায় প্রধানমন্ত্রীনির্দেশে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাকে সাময়িক প্রত্যাহার  করা হয়। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বলেন, তাৎক্ষণিকভাবে তাদেরকে প্রধানমন্ত্রীনির্দেশে প্রুত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন‍্যস্ত করা হয়েছে এবং দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। তারা দুজনই  উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা ।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন