জাতীয়

না-ফেরার দেশে আওয়ামী লীগের ৭ বারের এমপি

ছবি: সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবীদ দবিরুল ইসলাম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

পরিবার জানায়, ঈদের দিন (২৮ মে) বৃহস্পতিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী দবিরুল ইসলাম নিজ নির্বাচনী এলাকা থেকে সাতবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সাল থেকে টানা কয়েক মেয়াদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন