বিনোদন

আমাদের বডিগার্ড লাগে না : বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রায়ই কিছু শিল্পীকে দেহরক্ষী নিয়ে উপস্থিত হতে দেখা যায়। এ বিষয়ে নিয়ে মন্তব্য করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ।  তার মতে, এটি নিরাপত্তার চেয়ে ব্যক্তিগত প্রভাব দেখানোর বিষয় হয়ে দাঁড়িয়েছে।   

এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বাপ্পারাজ।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগে শিল্পীদের আলাদা নিরাপত্তা নিয়ে খুব একটা ভাবতে হতো না।  তবে বর্তমানে কিছু নিরাপত্তা ব্যবস্থা থাকলেও আগে কেউ কেউ নিজেদের প্রভাব দেখানোর জন্য নিরাপত্তাকর্মী সাথে রাখতেন।      

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে কখনো বডিগার্ড নিয়ে চলাফেরা করেননি এবং প্রয়োজন মনে করেন না। 

তার মতে, অনেক সময় এমন ব্যক্তিদেরও একাধিক দেহরক্ষী নিয়ে চলতে দেখা যায়, যাদের চলচ্চিত্রে তেমন উল্লেখযোগ্য কাজ বা দর্শকপ্রিয়তা নেই।    

নির্বাচন প্রসঙ্গে বাপ্পারাজ শিল্পীদের মধ্যে ঐক্যের ওপর জোর দেন।

তিনি বলেন, শিল্পীদের মধ্যে বিভেদ নয়, বরং সবাইকে এক পরিবারের মতো একসঙ্গে থাকার মানসিকতা থাকা উচিত।

এ ছাড়া নির্বাচনে প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি কোনো বড় আশ্বাস দিতে চান না। প্রথমে সংগঠনের বাস্তব অবস্থা ও সমস্যাগুলো পর্যবেক্ষণ করে পরে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহন করবেন বলে জানান ।     

তিনি আরও বলেন, শিল্পীদের মধ্যে পারিবারিক বন্ধন থাকা প্রয়োজন।  তিনি সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। 

 

পিডি   

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন