স্বাস্থ্য

হামের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলা ও জরুরি স্বাস্থ্যসেবা সচল রাখতে সংশ্লিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে দায়িত্বে থাকা ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ছুটি না দেওয়ার নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে।

তিনি বলেন, কোনো ভ্যাকসিনই শতভাগ রোগ প্রতিরোধের নিশ্চয়তা দেয় না। গুটিবসন্ত বা কলেরার মতো নিয়ন্ত্রণে থাকা রোগও শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেলে, অসচেতনতা বা ভাইরাসের বিস্তারের কারণে পুনরায় দেখা দিতে পারে।

অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম অত্যন্ত ছোঁয়াচে একটা রোগ। মায়েরা যেন আক্রান্ত শিশুদের আত্মীয়-স্বজনের বাড়িতে কিংবা ভিড় আছে এমন জায়গায় এড়িয়ে চলে।

 

আরআই/এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন