রামিসা হত্যা : ডিএনএ টেস্ট সম্পন্ন
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিএনএ টেস্টে সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে আগামীকাল রোববারের (২৪ মে) মধ্যেই আদালতে এই মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হতে পারে।
শুক্রবার (২৩ মে) মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রামিসার ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। ডিএনএ প্রতিবেদন আজ হাতে পেলে আগামীকালই (রোববার) চার্জশিট দাখিল করতে পারবেন বলে তিনি আশা করছেন।
এদিকে এ মামলায় গত বুধবার (২০ মে) গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন বলে জবানবন্দিতে জানান এই ঘাতক। ওইদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পি/ডি