বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫, বহু হতাহতের শঙ্কা
কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। এদের মধ্যে বাস যাত্রী ১০-১৫ জনের অবস্থা গুরুতর।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
আই/এ