রাজধানী

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

টানা কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টির নেমেছে রাজধানীতে। শুক্রবার (২২ মে) দুপুরে হঠাৎই আকাশে মেঘ জমে, এরপর শুরু হয় বৃষ্টি। কিছু কিছু এলাকায় দেখা যায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, যা নগরবাসীকে এনে দিয়েছে স্বস্তি।

এর আগে গেল কয়েকদিন ধরে রাজধানীতে তীব্রগরম অনুভব করছে নগরবাসী। তাপমাত্রা ছাড়িয়েছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির ছোঁয়ায় আজ অনেকটা স্বস্তি ফিরে পেয়েছে নগরবাসী।

এদিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে দেয়া আবহাওয়া বার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এসময়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন