লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পটুয়াখালীর রাঙ্গাবালীতে অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। পরে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেন তারা।
বুধবার (২১ মে) রাতে চরমোন্তাজ ইউনিয়ন এর সুলিজ বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, এখন বিদ্যুৎ যায় না, মাঝেমধ্যে আসে। এর চেয়ে বিদ্যুৎ না থাকা ভালো। যখন বিদ্যুৎ ছিলোনা বিকল্প ভাবে সবাই যার যার মত ব্যবস্থা করে নিতো। এখন সেটারও উপায় নেই, বিদ্যুৎ আসার পর এর আগে কখনও এমন দূর অবস্থায় তারা পড়েননি। তাই তাদের দাবি বিদ্যুৎ সরবরাহ ঠিক মত দিবে নয়তো লাইন কেটে দেয়া ভালো।
ওই এলাকার বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা পল্লী বিদুৎ চর ফেশন সাব স্টেশনের এ জি এম ইঞ্জিঃ কাওসার আহমেদ বলেন, মিছিল এর বিষয়টি তিনি অবগত হয়েছেন। চরমোন্তাজ অফিসের সামনে গিয়ে স্থানীয়রা অভিযোগ করেছে। বর্তমানে গরম বেশি পড়ার কারনে বিদুৎ এর চাহিদা বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি বিদুৎ উৎপাদন করে না। পাওয়ার গ্রিড থেকে যেভাবে বরাদ্দ দেয়া হচ্ছে, সেটাই তারা সরবরাহ অরেন । তার আওতাধীন এলাকায় বিদ্যুৎ এর চাহিদা ৩৪ মেগাওয়াট। পিজিসিবি থেকে তারা কখনো ১৫ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে। ফলে চাহিদা অনুযায়ী গ্রাহক ৫০ শতাংশ বিদ্যুৎ কম পাচ্ছেন।
আগামি এক মাসের ভেতর এ পরিস্থিতির সমাধান হবে বলে এ কর্মকর্তা আশা করেন।
আই/এ