রাজধানী

রাজধানীতে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেপ্তার ১২০

রাজধানীর মিরপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ১২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৯ মে) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে মিরপুর অঞ্চলে এ অভিযান চালানো হয়। 

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে পল্লবী থানা থেকে ৩৬ জন, মিরপুর মডেল থানা এলাকা থেকে ২৪ জন, কাফরুল থানা থেকে ১৪ জন, দারুস সালাম থানা থেকে ১৪ জন, শাহআলী থানা থেকে ১১ জন, ভাষানটেক থানা থেকে ১০ জন এবং রূপনগর থানা এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

আরআই/এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন