অর্থনীতি

১ জুলাই থেকে ৩ ধাপে বাড়ছে বেতন : অর্থমন্ত্রী

ফাইল ছবি

সরকার আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (নবম পে স্কেল) বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে । পুরো প্রক্রিয়াটি তিন ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

সোমবার (১৮ মে) সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে  তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, উত্তম উপায়ে বেতনকাঠামো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সরকার। তবে বাজেট সীমাবদ্ধতার কারণে বেতন কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

অর্থ মন্ত্রণালয় বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মচারীদের পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন।

প্রথম ধাপে (২০২৬-২৭ অর্থবছর) নতুন বেতন কাঠামোর সাথে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে (২০২৭-২৮ অর্থবছর) মূল বেতনের বাকি ৫০ শতাংশ কার্যকর করা হবে। তৃতীয় ধাপে মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে। 

প্রস্তাবিত বেতনকাঠামো অনুযায়ী, বর্তমানে বিদ্যমান ২০ গ্রেডের কাঠামোটিই বহাল থাকছে। প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন আট হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। 

এর ফলে সার্বিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন