অর্থনীতি

কোরবানির পশুর চামড়ার নতুন দাম ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুটের দাম ধরা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা। ঢাকার বাইরে এই দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা। গেল বছরের তুলনায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ২ টাকা বেড়েছে।

বুধবার (১৩ মে) কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণসংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গেল বছর খাসির চামড়া বিক্রি হয়েছিল ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকায়।

বাণিজ্যমন্ত্রী জানান, কোরবানির পর চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ সরবরাহ করা হবে। পাশাপাশি চামড়া সংরক্ষণ বিষয়ে মাংস ব্যবসায়ী ও মাদ্রাসা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ খাতে সরকারের ব্যয় হবে প্রায় ২০ কোটি টাকা।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, পরিস্থিতি বিবেচনায় ওয়েটব্লু চামড়া রফতানির বিষয়টিও সরকার পর্যালোচনা করছে। একই সঙ্গে চামড়া পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন