আন্তর্জাতিক

শুভেন্দুর সহকারীকে হত্যার ঘটনায় তিনজন গ্রেফতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় ভারতের উত্তর প্রদেশ থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার (১০ মে) তাদেরকে গ্রেফতার করে অপরাধ তদন্তকারী সংস্থা (সিআইডি)। রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে নিয়ে রাতভর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

গত ৬ মে রাতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে মধ্যমগ্রামের দোহারিয়ায় গুলি করে হত্যা করে দূর্বেত্তরা। 

প্রাথমিক তদন্তেই এই হত্যাকান্ডে সম্পর্কে ভিনরাজ্যের যোগসূত্র পায় পুলিশ। নিশ্চিত হওয়ার পর সিআইডি দুটি দল গঠন করে। একদল পাঠানো হয় উত্তর প্রদেশে। অপর দলটি যায় বিহারে। সেই ধারবাহিকতায় উত্তর প্রদেশ থেকে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করে সিআইডি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের একজনের নাম বিশাল। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উত্তর প্রদেশের বালিয়ার বাসিন্দা রাজ সিং প্রথমে গুলি করেছিলেন।  ঘটনা ঘটিয়ে তিনি অযোধ্যায় পালিয়ে যান। উত্তর প্রদেশের পুলিশের সহায়তায় সিআইডি যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আজই অভিযুক্তদের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের নগর দায়রা আদালত হাজির করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের ১৪ দিনের পুলিশি রিমান্ড চাইবে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন