জনদুর্ভোগ

আগামীকাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য রাজশাহীর কয়েকটি এলাকায় আগামীকাল রোববার (১০ মে) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে।

এ কারণে রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো— দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকা।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন