দেশজুড়ে

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরে এক প্রবাসীর স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালকসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৯ মে) উপজেলার রাউতকোনা গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন প্রবাসী মনির হোসেনের স্ত্রী, তাদের তিন মেয়ে এবং স্ত্রীর ভাই। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

স্থানীয়রা জানান, মনির হোসেন বিদেশে থাকেন। বাড়িতে তার স্ত্রী ও সন্তানরা বসবাস করতেন। শুক্রবার রাতেও পরিবারটিকে স্বাভাবিক অবস্থায় দেখা গেছে। কিন্তু শনিবার ভোরে বাড়ির ভেতরে পাঁচজনের গলাকাটা মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন গণমাধ্যমকে জানান, একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন