জাতীয়

পুলিশের ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের ১৬ জন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার (০৩ মে) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। একইসঙ্গে জনস্বার্থে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন