খেলাধুলা

রোদ্রিগোর পর আরও এক ইনজুরির ধাক্কা ব্রাজিল শিবিরে

বিশ্বকাপ শুরুর আগেই একের পর এক বড় ধাক্কায় বিপর্যস্ত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল । গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোটে বিশ্বকাপ পরিকল্পনাই এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইনজুরির ধাক্কায় ডিফেন্ডার এদের মিলিতাও এবং ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস আগেই বিশ্বকাপের বাইরে ছিটকে গেছেন। আর এখন তরুণ ফরোয়ার্ড এস্তেভাওয়ের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত এই চেলসি তারকা প্রিমিয়ার লিগের বাকি মৌসুমেও আর খেলতে পারবেন না। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর তাকে কান্নাভেজা অবস্থায় মাঠ ছাড়তে দেখা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন